টিম লিডার নির্বাচন এবং দায়িত্ব:
স্কোয়াড সাবমিট করার সময় নির্দিষ্ট অপশনে টিম লিডারের নাম উল্লেখ করতে হবে।
ম্যাচ ডে গ্রুপে যোগ দেওয়ার পর, টিম লিডারকে নিজের নিকনেমে "ম্যাচ রেফারি " লিখতে হবে।
ম্যাচ রেফারি যে কেউ হতে পারে, তবে শুধুমাত্র ম্যাচ রেফারি ম্যাচ সংক্রান্ত বিষয়ে কথা বলবে এবং সিদ্ধান্ত নেবে। অন্যান্য প্লেয়াররা শুধুমাত্র নিজেদের ম্যাচ সংক্রান্ত বিষয়ে কথা বলতে পারবে।
ম্যাচ রেফারি অবশ্যই একজন সক্রিয় টিম মেম্বার হতে হবে এবং এই টুর্নামেন্ট এর এর সমস্ত নিয়ম সম্পর্কে জানতে হবে।
এখন থেকে প্রতিটি ম্যাচডে শেষে উইনিং টিম অথবা ড্র টিমের ক্যাপ্টেনদের, মাস্ট রেজাল্ট কার্ড GKEC TOURNAMENT HUB গ্রুপে রেজাল্ট কার্ড পাওয়া মাত্রই পোস্ট করতে হবে।
এরপর সেই রেজাল্ট কার্ড পোস্টের লিংক নিজ ম্যাচ গ্রুপে শেয়ার করে অফিশিয়ালকে মেনশন দিয়ে লিভ নিতে হবে।
নিয়ম ভঙ্গ করলে ম্যাচ রেকর্ড বা রেজাল্টে বিলম্বের দায় সংশ্লিষ্ট টিমকেই বহন করতে হবে।
টিম লিডারের দায়িত্ব:
ফিক্সচার দেওয়ার পর থেকে ম্যাচের সমস্ত ইস্যু (ইয়োলো/রেড কার্ড এবং অটো রেজাল্ট সহ) টিম লিডারকে সমাধান করতে হবে।
শেষ দিন রাত ০১:২০ এর মধ্যে বিজয়ী দলের টিম লিডারকে ম্যাচের স্কোর সাবমিট করতে হবে। অটো রেজাল্ট প্রয়োজন হলে, প্রায়োরিটি সময়ের নিয়ম অনুযায়ী এক্টিভিটি চেক করে রেজাল্ট প্রদান করতে হবে।
টিম লিডারদের অবশ্যই নিয়ম অনুসরণ করতে হবে এবং তাদের সিদ্ধান্তের জন্য জবাবদিহী করতে হবে। কোনো ইস্যু সমাধানে অস্পষ্টতা থাকলে ম্যাচ অফিশিয়ালের সহযোগিতা নিতে হবে।
টিম লিডার পরিবর্তন করা যাবে, তবে ম্যাচ অফিশিয়ালের অনুমতি নিতে হবে।
নিয়ম সম্পর্কে জ্ঞান না থাকলে টিম লিডার দায়িত্ব পালন থেকে নিষিদ্ধ করা হবে।
ফিক্সচার দেওয়ার পর কোনো টিম অনুপস্থিত থাকলে ম্যাচ ডে এডমিন এবং অফিসিয়ালকে অবগত করতে হবে।
◾প্লেয়ারের রেজিষ্ট্রেশন সংক্রান্ত :
বর্তমানে ফেইসবুক থেকে, ফেইসবুক আইডির লিংক কপি করলে সঠিক লিংক আসে না, শেয়ার লিংক আসে।
তাই সবাই প্লেয়ার রেজিষ্ট্রেশন করার ক্ষেত্রে ফেইসবুক লাইট থেকে লিংক কপি করে রেজিষ্ট্রেশন করবেন।
লিংক ভুল হলে অটো লস দেওয়া হবে।
•প্লেয়ার সংক্রান্ত নিয়মাবলি:
১/ GKEC তে দলে প্লেয়ার এমন কাওকেই রেজিস্ট্রেশন করতে হবে যে আপনার ক্লাবেরই প্লেয়ার।
২/ এজন্য আমরা COBEG/EFCOB এই দুই কমিউনিটিকে স্টান্ডার্ড ধরে যাচাই করবো। অবশ্যই উক্ত প্লেয়ার এই ২ জায়গার কোনো একটি জাগায় রেজিস্ট্রেশন থাকতে হবে। (আগের ১ম প্রায়োরিটি, ২য় প্রায়োরিটি সিস্টেম আর থাকছেনা, যেকোনো এক জায়গায় থাকলেই হবে।)
৩/ যদি কোনো প্লেয়ার আপনার ক্লাবে Cobeg / Efcob এ না থাকে এবং উক্ত কমিউনিটিগুলা তে অন্য টীমেও না থাকে তাহলেও তাকে খেলাতে পারবেন।
৪/ যদি আপনার দলের কোনো প্লেয়ার গ্রুপ স্টেজ পুরোপুরি খেলে নকআউটে গিয়েছেন, এবং নকআউট রাউন্ড অন্তত ১ টি রাউন্ড খেলেছে এমন অবস্থায় উক্ত প্লেয়ারটি অন্য টীমে ট্রান্সফার হলে তাকে নকআউট স্টেজের পরের রাউন্ড গুলাতেও খেলাতে পারবেন যদি সে খেলতে চাই। তবে খেয়াল রাখবেন অবশ্যই গ্রপ স্টেজের পর নকআউট রাউন্ড অন্তত একটি হলেও খেলা লাগবে অন্য টীমে চলে যাওয়ার পূর্বে।
SUB/SWAP CARDS
স্কোয়াড সাবমিট সংক্রান্ত:
নির্দিষ্ট ম্যাচের দিন, অফিশিয়াল ম্যাচ ডে গ্রুপের লিঙ্ক ক্যাপ্টেন গ্রুপ ইনভাইটেশনের মাধ্যমে দিবে এবং স্কোয়াড সাবমিট করার লিংক দেওয়া হবে। এছাড়া মেইলেও ইনভাইটেশন পাবেন।
স্কোয়াড সাবমিটের ডেডলাইন হলো ম্যাচ ডে-এর দিন বিকাল ৪ টা।
ডেডলাইনের আগে স্কোয়াড সাবমিট করতে ব্যর্থ হলে, টুর্নামেন্ট ফরম্যাট অনুযায়ী সর্বশেষ ম্যাচডে স্কোয়াড ব্যবহার করে ফিক্সচার তৈরি করা হবে।
ফিক্সচার দেওয়ার পর রাত ১১:৩০ টার মধ্যে প্লেয়ার অ্যাড করতে না পারলে অটো লস দেওয়া হবে প্রথম দিন এর ম্যাচ
Squad Format: 12
স্কোয়াড সাবমিশন সিস্টেম:
🥁শো টাইম ৪ জন -
প্রথম ২ জন ভিপিএন🔑
বাকি ২ জন নন ভিপিএন
🥁স্টার ২ জন -
১ম জন ভিপিএন🔑
পরবর্তী জন নন ভিপিএন
🥁আইকোনিক ৬ জন -
প্রথম ৩ জন ভিপিএন🔑
বাকি ৩ জন নন ভিপিএন
রেফারি, জিকে বাদে (শুধুমাত্র ফর্মেশন সুন্দর্যের জন্য)
✅ MATCH TYPE – STANDARD
✅ MATCH TIME – 8 MINUTES
✅ INJURIES – ON
✅ EXTRA TIME & PK – OFF
✅ SUB INTERVALS – 3
✅ SUBSTITUTES – 5
✅ CONDITION : HOME – NORMAL
✅ CONDITION : AWAY – NORMAL
⚡ সুপার ম্যাচ (প্রয়োজনে): EXTRA TIME & PK – ON
⚡ ম্যাচ রুম যে ভিপিএনে থাকবে তার সিদ্ধান্তে তৈরি হবে।
⚡ ম্যাচ শুরু বা শেষ হওয়ার পর রুম সেটিংস নিয়ে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
উইন ক্লেম: ডেডলাইন শেষে অফিসিয়ালকে ম্যানশন দিয়ে স্কোর আপডেট করতে হবে
প্রথম দিনের ম্যাচ ডেডলাইন এর দিন ক্লেম করা যাবে না
প্রথম দিনের ম্যাচ ডেডলাইনের ৩০ মিনিটের মধ্যে অটো উইন ক্লেম না করলে সেটা নরমাল ম্যাচ হিসেবে গন্য করা হবে।
সাব/সোয়াপ ডেডলাইন: ১০:৫৫
রমজান: রাত ১১:২৫
রিয়ালিটি বিড: রাত ১১:২৫
অটো উইন: রাত ১১:০০ (রমজান: রাত ১১:৩০) পর্যন্ত একটিভ থাকতে হবে। মিনিমাম ২/৩ বার মেনশন দিতে হবে অপোনেন্ট কে।
ডিসকানেকশন: ডেডলাইনের মধ্যে না ফিরলে অপোনেন্ট অটো উইন ক্লেম করতে পারবে।
সাবস্টিটিউট নিয়ম:
ম্যাচ ডে-তে সাব আউট হওয়া খেলোয়াড় পুনরায় সাব-ইন হতে পারবে না।
সাব অপশন থাকলে সাব-ইন করা খেলোয়াড়কে সাব-আউট করা যাবে।
ম্যাচ ডে-তে সাব আউট হওয়া খেলোয়াড় সেই দিনের ডিসাইডার ম্যাচ খেলতে পারবে না।
সাব দেওয়ার পর ৩ মিনিটের মধ্যে ক্যান্সেল করা যাবে, এরপর ক্যান্সেল করা যাবে না।
অসম্পণ্ন ম্যাচের রিম্যাচ অবস্থায় কোনো প্লেয়ার সাব করা যাবে না। তবে:
যদি উইন/ড্র ম্যাচের ভিডিও ব্যর্থতায় রিম্যাচ হয়, তাহলে সেই প্লেয়ারকে সাব দেওয়া যাবে।
যদি উভয় প্লেয়ার রিম্যাচ না খেলে, তাহলে প্রথম ম্যাচে খেলা মিনিট অনুযায়ী ফলাফল ধরা হবে।
সম্পূর্ণ/অসম্পূর্ণ রিম্যাচে সোয়াপ করা যাবে না।
১|ভিডিও প্রদানের নিয়ম:
ম্যাচ উইন/ড্র হলে বাধ্যতামূলক ভিডিও দিতে হবে।
ভিডিওতে রুম আইডি/ ম্যাচ শেষের রেজাল্ট পেইজ/ ইন-ম্যাচ পেইজ বা ডিসকানেকটেড পেইজ থেকে শুরু করে সেটিংস এ গিয়ে স্মার্ট এসিস্ট অফ শো করাতে হবে সেই সাথে কোনামি ইউজার আইডি ও ডিভাইস মডেল দেখাতে হবে।
ম্যাচ হিস্টোরি ভিডিও গ্রহণযোগ্য নয়। স্মার্ট এসিস্ট বাধ্যতামূলক অফ রাখতে হবে।
২|ভিডিও এডিট সংক্রান্ত:
ভিডিওতে কোনো ধরনের এডিট সনাক্ত হলে অটো লস ও রেড কার্ড দেওয়া হবে।
৩|রুম ক্রিয়েশন সংক্রান্ত:
ডিসকানেকটেড ম্যাচে যাকে উইন দেওয়া হবে, পরবর্তী সময়ে তার ইচ্ছেতে রুম ক্রিয়েট হবে। রুম ক্রিয়েট করতে সমস্যা হলে অফিসিয়াল ড্র করে নির্ধারণ করবে কে রুম তৈরি করবে।
রুম ক্রিয়েট/রুমে জয়েন হওয়ার জন্য সর্বোচ্চ ১০ মিনিট সময় নেওয়া যাবে।
৪|ভিডিও এবং স্ক্রিনশট সংক্রান্ত:
ম্যাচ রেজাল্ট ভিডিওর সাথে মোবাইল ডিভাইসের স্ক্রিনশট দিতে হবে (প্রয়োজনে অপোনেন্ট টিম চাইলে)।
উইন/ড্র প্লেয়ার ভিডিও দিতে ব্যর্থ হলে, অপোনেন্ট প্লেয়ার/লিডার চাইলে নতুন করে রিম্যাচ খেলতে হবে।
ড্র ম্যাচে উভয়ই ভিডিও না দিলে ০-০ রিম্যাচ।
ড্র ম্যাচে একজন ভিডিও সঠিক ভাবে দিলে এবং অন্যজন না দিলে ভিডিও দেয়া প্লেয়ার রিম্যাচ খেলতে চাইলে ১-০ লীড নিয়ে ম্যাচ খেলতে পারবে।
উইন প্লেয়ার সঠিক ভাবে ভিডিও দিতে ব্যার্থ হলে প্রতিপক্ষ রিম্যাচ খেলতে চাইলে ০-০ থেকে নতুন ম্যাচ খেলতে হবে।
৫|রি-ম্যাচ ভিডিও সংক্রান্ত:
রিম্যাচ ভিডিওতে ম্যাচ চলাকালীন নির্ধারিত সময় পার হলে:
ভিডিও অন করে গেম পজ করে ম্যাচ কেটে দিতে হবে।
গেমিং আইডি ও ডিভাইস ইনফো দেখাতে হবে।
ম্যাচে শেষে ১৫ মিনিটের মধ্যে ভিডিও জমা দিতে হবে।
৬|ব্ল্যাক স্ক্রিন সমস্যায়:
ম্যাচ শেষে ব্ল্যাক স্ক্রিন হলে, সেখান থেকেই ভিডিও শুরু করতে হবে।
রেকর্ড চালু রেখেই গেম থেকে বের হয়ে ডিভাইস মডেল দেখিয়ে, পুনরায় গেমে ঢুকে আইডি ও ম্যাচ হিস্টোরি দেখাতে হবে।
৭|ভিডিও জমা দেওয়ার সময়সীমা:
ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিটের মধ্যে ভিডিও গ্রুপে দিতে হবে।
কেউ ভিডিও দিতে ব্যর্থ হলে, অপোনেন্ট চাইলে বাধ্যতামূলক রিম্যাচ খেলতে হবে। পরে ভিডিও দিলেও কাউন্ট হবেনা।
৮|অভিযোগ সংক্রান্ত:
উইন/ড্র ম্যাচের রেজাল্ট ১৫ মিনিটের মধ্যে গ্রুপে না দিলে, পরবর্তী ২৫ মিনিটের মধ্যে অপোনেন্ট অভিযোগ করতে পারবে।
ম্যাচ শেষ হওয়ার মোট ৪০ মিনিটের মধ্যে অভিযোগ না করলে, ম্যাচের রেজাল্ট চূড়ান্ত বলে গণ্য হবে।
ভিডিওতে যদি কোনামি আইডি বা ডিভাইস ভুল থাকে, তাহলে ম্যাচ চলাকালীন বা ম্যাচ ডে ডেডলাইন শেষ হওয়ার ৪০ মিনিটের মধ্যে অভিযোগ করা যাবে।(ম্যাচ ডে, ডেডলাইন পার হওয়ার পরে কোন ম্যাচ সম্পূর্ণ হলে ম্যাচ শেষ হওয়ার ৪০ মিনিটের মধ্যে অভিযোগ করা যাবে)
৯|ডিভাইস সংক্রান্ত:
ভিডিওতে ডিভাইস নাম এডিট করা থাকলে, গুগলে সার্চ করে ডিভাইস চিহ্নিত করা হবে।
যেসব ডিভাইসের একটাই ভার্সন আছে, তাদের ৪জি/৫জি উল্লেখ করা লাগবে না।
যদি ৪জি ও ৫জি দুইটি ভার্সন থাকে, তাহলে ৫জি হলে উল্লেখ করতে হবে, ৪জি হলে প্রয়োজন নেই।
১০|ম্যাচের ভিডিও সংক্রান্ত:
অপোনেন্ট চাইলে যে কোনো মাধ্যমে গুরুত্বপূর্ণ ম্যাচের ভিডিও চাইতে পারবে এবং প্লেয়ার তা দিতে বাধ্য থাকবে।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে উভয় পক্ষ ড্র-উইন ম্যাচের ভিডিও/স্ক্রিনশট না দিলে, ম্যাচ ড্র থাকবে।
১১|গেম আইডি ডুপ্লিকেট সংক্রান্ত:
যদি কোনো প্লেয়ারের Game ID ডুপ্লিকেট দেখিয়ে চেঞ্জ সংক্রান্ত সমস্যা দেখা যায়, তবে সেই প্লেয়ার নিচের প্রক্রিয়া অনুসরণ করবে
(a) প্লেয়ার নিজে প্রমাণসহ নতুন Game ID সংশ্লিষ্ট Match Day গ্রুপে সাবমিট করবে।
প্রমান হতে পারেঃ গেম আইডি সম্বলিত উক্ত প্লেয়ার বা ক্লাব ক্যাপ্টেন কে জানানো হয়েছে কিন্তু চেন্জ করে দেয়নি
(b) সংশ্লিষ্ট Match Official উক্ত নমুনাসমূহ যাচাই করে অনুমোদন দিলে, সেই প্লেয়ার ম্যাচে অংশগ্রহণ করতে পারবে নতুন আইডি নিয়ে যা চেন্জ করতে পারেনি।
Note: এই নিয়মটি শুধুমাত্র সেই ক্ষেত্রে প্রযোজ্য, যখন ডুপ্লিকেট ইস্যুর কারণে কোনো প্লেয়ারের ইনফো আপডেট মিস হয়ে যায়, অপরপক্ষ ক্যাপ্টেন বা ক্লাব সময়মতো গেম আইডি রিমুভ না করলে ম্যাচ শুরু হয়ে যায়, পরে ভুক্তভোগী প্লেয়ার আর খেলতে পারে না এমন।
অবশ্যই ম্যাচ শুরুর আগে বিষয়টি Match Day গ্রুপে রিপোর্ট করতে হবে।
আমাদের উদ্দেশ্য কোনো টিম বা প্লেয়ার যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং ম্যাচের ন্যায্যতা বজায় থাকে।
১২|ফাস্ট ডে রিম্যাচ সংক্রান্ত:
ডেডলাইনের পরে অভিযোগ করলে ডেডলাইন প্লেয়ারের সাথে নতুন ডেডলাইন নির্ধারিত হবে।
ইমার্জেন্সি প্লেয়ারের ক্ষেত্রে ১ দিন ডেডলাইন বাড়িয়ে, পরের দিন রাত ১১:০০ পর্যন্ত দেওয়া হবে।
ডেডলাইন প্লেয়ারের ক্ষেত্রে পরের দিন রাত ১:০০ পর্যন্ত ডেডলাইন দেওয়া হবে।
ডেডলাইনের ২০ মিনিট আগে অভিযোগ করলে, এক্সট্রা ৩০ মিনিট সময় দেওয়া হবে।
সাব অপশন থাকলে প্রয়োজনে সাব করা যাবে।
বিধিমালাঃ ২ [ম্যাচ স্লো, স্মার্ট এসিস্ট, ল্যাগ বা ডিসকানেকটেড ইস্যু]
General
১|ল্যাগ/স্লো সমস্যা ও ম্যাচ থেকে বের হওয়ার নিয়ম:
ম্যাচে ল্যাগ/স্লো হলে স্ক্রিন রেকর্ডার চালু করে স্পষ্ট প্রমাণ রেখে, গেম পেজ করে ম্যাচ ডিসকানেক্ট করতে হবে। (গেম আইডি ডিভাইস প্রদশর্নের প্রয়োজন নেই)
অথবা, অপোনেন্টকে ম্যাচ গ্রুপে মেনশন দিয়ে অনুমতি নিয়ে ম্যাচ থেকে বের হতে হবে।
২|ডিসকানেকটেড ম্যাচ সংক্রান্ত:
লিডে থাকা প্লেয়ারের ম্যাচ ডিসকানেকটেড হলে (লস দেখালে), ম্যাচ ডে গ্রুপে ভিডিও জমা দিতে হবে।
লোডিং পেজ/রুম থেকে ভিডিও শুরু করে, আইডি ও ডিভাইস দেখিয়ে মেসেঞ্জার গ্রুপে পাঠাতে হবে।
লিডে থাকা প্লেয়ারকে লস দেখালে এবং সে ভিডিও না দিলে ০-০ স্কোর থেকে নতুন ম্যাচ খেলতে হবে।
৩|অনুমতি ছাড়া ম্যাচ ডিসকানেক্টের শাস্তি:
কারণ ছাড়া ম্যাচ ডিসকানেক্ট করলে, অপোনেন্ট অভিযোগ করলে হলুদ কার্ড দেওয়া হবে।
ম্যাচের বাকি সময় হিসাব করে রিম্যাচ খেলতে হবে (মোট ৯৩ মিনিট থেকে খেলা মিনিট বাদ দিয়ে)।
রিম্যাচ ৪৫ মিনিটের কম হলে প্রথম থেকে খেলতে হবে।
৪৫ মিনিটের বেশি হলে দুই প্লেয়ার আলোচনা করে বাকি সময় খেলতে পারবে।
শেষ সময়ে খেলা হলে এক্সট্রা ৩ মিনিট কাউন্ট করা যাবে না।
৪|ডিসকানেকটেড রিম্যাচ সংক্রান্ত:
রিম্যাচের নির্ধারিত সময়ের ১ সেকেন্ড পরবর্তী গোল গণ্য হবে না।
রিম্যাচের আগে ম্যাচ টাইম নির্ধারণ করতে হবে।
রিম্যাচে স্কোয়াড/ম্যানেজার পরিবর্তন করা যাবে।
৫|বারবার ডিসকানেক্টের শাস্তি:
একাধিকবার কারণ ছাড়া ডিসকানেক্ট করলে একাধিকবার কার্ড দেওয়া হবে।
ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে অফিসিয়ালকে মেনশন করে অভিযোগ করতে হবে।
ম্যাচ রিরান করলে পরবর্তী অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
৬|ডিসকানেক্টের সময় গোল স্কোর সংক্রান্ত:
গোল স্কোরকার্ডে যুক্ত হবে, যদি স্ক্রিনশট/স্ক্রিনরেকর্ড দ্বারা প্রমাণিত হয়।
ল্যাগের মধ্যে হওয়া গোল গণ্য হবে।
১v১ অবস্থায় ফ্রি স্পেস থাকলে, অপোনেন্ট ডিসকানেক্ট হলে কমিটি গোলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
৭|ল্যাগ/স্লো নিয়ে অভিযোগ:
যদি কেউ ল্যাগ/স্লো থাকা অবস্থায় ম্যাচ কন্টিনিউ করে, তবে ম্যাচ শেষে অভিযোগ করলে তা গ্রহণযোগ্য হবে না।
৮|ব্যাকপাস খেলা নিষিদ্ধ:
লিডে থেকে ব্যাকপাস খেলে সময় নষ্ট করলে, স্পষ্ট ভিডিও প্রমাণ থাকলে হলুদ কার্ড দেওয়া হবে।
যতক্ষণ ব্যাকপাস খেলেছে, তত সময় যোগ করে রিম্যাচ খেলতে হবে।
ভিডিও প্রমাণ ছাড়া ব্যাকপাসের অভিযোগ গ্রহণযোগ্য নয়।
৯|ম্যাচের শেষ মুহূর্তে ডিসকানেক্টের শাস্তি:
শেষ সময়ে ম্যাচ থেকে বের হলে, অপোনেন্ট চাইলে বাকি সময় রিম্যাচ খেলতে পারবে (১ সেকেন্ডও বাকি থাকলে)।
গোল ব্যবধানে পিছিয়ে থাকা প্লেয়ার বাকি সময় খেলতে না চাইলে, সে অভিযোগ করতে পারবে না।
১০|ডিসকানেক্টেড ইস্যুতে রিম্যাচ সময় নির্ধারণ:
রিম্যাচের সময় ফিক্সড করে ম্যাচে যেতে হবে।
ফিক্সড সময়ের ১ সেকেন্ড পরের গোল গণ্য হবে না।
রিম্যাচের সময় নির্ধারণ না করলে, অফিসিয়াল বাকি সময় +৩ মিনিট কাউন্ট করবে।
টিম লিডার যদি নির্দিষ্ট সময় খেলতে বলে এবং অপোনেন্ট রাজি হয়, তাহলে সেটাই গণ্য হবে।
১১|গোল স্কোর প্রমাণ সংক্রান্ত:
লিডে থাকা প্লেয়ারকে অবশ্যই স্ক্রিনশট (SS) বা ভিডিও রাখতে হবে।
ভিডিও বা SS না থাকলে, অপোনেন্টের স্কোরবোর্ডের স্কোর গণ্য হবে।
অপোনেন্ট যদি স্কোরবোর্ডের SS না দেয়, তবে অফিসিয়াল মেসেজ/স্ক্রিনশটের ভিত্তিতে লিডে থাকা প্লেয়ারের গোল নির্ধারণ করবে।
লিডে থাকার প্রমাণ থাকলে কিন্তু গোল সংখ্যা জানা না গেলে, অফিসিয়াল ন্যূনতম ১ গোল লিড দেবে।
ম্যাচ হিস্টোরির স্কোর গ্রহণযোগ্য নয়।
১২|ইন-গেম রেড কার্ড সংক্রান্ত:
যদি কোনো প্লেয়ার ইনগেমে রেড কার্ড পায় এবং ম্যাচ থেকে বের হয়, তাহলে অপোনেন্ট ১-০ লিড নিয়ে বাকি সময় খেলবে।
তবে, আনফিনিশড/অপোনেন্ট যদি ম্যাচ থেকে বের হয় বা লস শো করে, তাহলে কোনো লিড থাকবে না। ম্যাচের আগের রেজাল্ট নিয়েই বাকি সময় খেলতে হবে।
১৩|স্মার্ট এসিস্ট সংক্রান্ত:
ইন-গেইম ম্যাচ চলাকালীন বা ম্যাচ শেষে কোনো প্লেয়ার এর স্মার্ট এসিস্ট প্রমাণিত হলে তাৎক্ষণিক অটো লস ও রেড কার্ড দেয়া হবে। সেই সাথে উক্ত প্লেয়ারকে এডমিন কতৃক ১৫-৩০ দিবসের জন্য ম্যাচডে থেকে সাসপেন্ড করা হবে।
১|ম্যাচ প্লেয়িং সংক্রান্ত:
প্রথম দিনের ৪টি ম্যাচ অবশ্যই প্রথম দিন সম্পূর্ণ করতে হবে।
ইমারজেন্সি প্রয়োজনে সর্বোচ্চ ২টি সোয়াপ করা যাবে, এতে অপোনেন্ট ক্যাপ্টেনের অনুমতি লাগবে না।
ফুল ম্যাচ ডে-তে ৩টি সোয়াপ করা যাবে, তবে ৩টির বেশি হলে অপোনেন্ট টিমের অনুমতি প্রয়োজন।
অনুমতি ছাড়া ৩টির বেশি সোয়াপ করলে অফিসিয়ালকে ম্যাচের আগে অভিযোগ করতে হবে। ম্যাচ সম্পন্ন হলে অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
সাব/সোয়াপ ছাড়া প্লেয়ার ম্যাচ সম্পূর্ণ করলে, তাকে সাব ইন করে ম্যাচ রেজাল্ট গণ্য করা হবে।
২|ম্যাচ সেটিংস ও কানেকশন সংক্রান্ত:
ম্যাচ শুরুর পর রুম সেটিংস নিয়ে অভিযোগ গ্রহণযোগ্য নয়।
ম্যাচে যাবার আগে নিয়মাবলি জেনে, মোবাইল চার্জ ও ভালো ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে।
ম্যাচ চলাকালে বা শেষে চার্জ বা ইন্টারনেট ইস্যু নিয়ে অভিযোগ করলে তা গ্রহণযোগ্য হবে না।
৩|প্লেয়ার অটো রেজাল্ট ও এক্টিভিটি:
অটো রেজাল্ট পাওয়ার জন্য ডেডলাইন পর্যন্ত এক্টিভ থাকতে হবে। ডেডলাইনের আগে অপোনেন্ট আসলে অটো রেজাল্ট হবে না।
প্রতি ১৫ মিনিট পর অপোনেন্টকে মেনশন দিতে হবে (যার একটিভিটি বেশি থাকবে, তাকে উইন দেওয়া হবে)।
দুই পক্ষের একটিভিটি প্রায় সমান হলে(অটো রেজাল্ট রুলস বিবেচ্য করা হবে) এবং শেষ ম্যাচ মাস্ট উইন/ড্র হলে, ৩০ মিনিট বা ১ দিন সময় ও ১টি সাব সুযোগ দেওয়া হবে।
কোনো প্লেয়ার তার অপোনেন্টকে উইন ঘোষণা করলে অপোনেন্ট উইন প্রাপ্ত হবে। সেক্ষেত্রে কোনো প্রকার ভিডিও প্রমাণ দেয়ার প্রয়োজন নেই।
*. ম্যাচ গ্রুপে সমস্যা বিষয়ে/অন্য বিষয়ে মেসেজিং করা এক্টিভিটি নির্দেশ করে না। এক্টিভিটি মানে আপনি উক্ত সময়ে ম্যাচ খেলার জন্য সক্ষমতা সহিত উপস্থিত এবং ম্যাচ খেলতে সম্মত।
৪|টিম অটো উইন বিষয়ক:
ম্যাচডে ফিক্সার হবার পর কোনো প্লেয়ার ম্যাচ খেলার আগে টিম অটো উইন প্রাপ্ত হলে সকল প্লেয়ার অটো উইন এবং টিম উইন ১২ ম্যানের ক্ষেত্রে ৩৬-০, ও ৬ ম্যানের ক্ষেত্রে ১৮-০। এক্ষেত্রে সুধু রেজাল্ট ইনপুট হবে কার্ড হবে না। (উপস্থিত রেফারি সবাইকে ১-০ গোলে উইন দিয়ে টিমের পয়েন্ট ১২ ম্যান এবং ৬ ম্যান হিসাব করে পয়েন্ট দিয়ে ইনপুট করে দিবেন।)
কোনো প্লেয়ার ম্যাচ খেলার পর টিম অটো উইন প্রাপ্ত হলে বাকি থাকা ম্যাচে সকল প্লেয়ার অটো উইন পাবে এবং সকল ম্যাচ হিসেব করে টিম পয়েন্টস পাবে এবং উইনিং রেজাল্ট কার্ড পাবে।
ম্যাচডে ফিক্সার হবার আগে টিম অটো উইন প্রাপ্ত হলে কোনো প্লেয়ার অটো উইন পাবে না। শুধু টিম উইন ১২ ম্যানের ক্ষেত্রে ৩৬-০, ও ৬ ম্যানের ক্ষেত্রে ১৮-০। এক্ষেত্রে সুধু রেজাল্ট ইনপুট হবে।
৫|সুপার ম্যাচ সংক্রান্ত:
উপস্থিতি ডেডলাইন: ম্যাচডের সর্বোচ্চ ডেডলাইনের সাথে একদিন বৃদ্ধি করে রাত ১২:৩০ এবং ভিপিএন কানেক্ট, রুম ক্রিয়েট, রুমে প্রবেশ করতে সর্বোচ্চ ৫মিনিট সহ ম্যাচ শুরুর সর্বোচ্চ ডেডলাইন: প্রথমদিন রাত ১২:৩৫।
এক্টিভিটি সময়: রাত ১২:২১ থেকে রাত ১২:৩৫।
সাব ডেডলাইন: রাত ১২:২০।
ব্যান/রেড কার্ড প্রাপ্ত ব্যতীত দলের অন্য যেকোনো প্লেয়ার ম্যাচ খেলতে পারবে। ম্যাচডের সাব-আউট প্লেয়ার খেলতে পারবে।
ম্যাচডে টেক্সটে নির্ধারিত দলকে ভিপিএন কানেক্ট করতে হবে (প্রয়োজন হলে)। টেক্সটে উল্লেখ না থাকলে অফিশিয়াল/এডমিন র্যান্ডম ড্র দিবে।
বিধিমালাঃ ৪ [অসম্পন্ন ও সম্পন্ন ও ড্র ম্যাচের ভিডিও রুলস সংক্রান্ত]
General
১|যাদের স্ক্রিনরেকর্ড দিতে হবে:
ম্যাচ মিনিট বাকি থাকা অবস্থায় উক্ত ম্যাচে গোল ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ রেজাল্ট ডিসকানেকটেড/নেটওয়ার্ক লস জাতীয় কিছু শো করলে ভিডিও দিতে হবে।
পূর্ণ ম্যাচ শেষে জয়লাভ করলে ভিডিও দিতে হবে।
পূর্ণ ম্যাচ শেষে ড্র করলে উভয় প্লেয়ারকে ভিডিও দিতে হবে।
নোট: ম্যাচ মিনিট বাকি থাকা অবস্থায় — গোল ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ রেজাল্ট উইন/আনফিনিশড/“ডিসকানেকটেড/নেটওয়ার্ক লস ব্যতীত” অন্য কিছু শো করলে ভিডিও দেয়ার প্রয়োজন নেই। এছাড়া, গোল ব্যবধানে সমতা/পিছিয়ে থেকে “ডিসকানেকটেড/নেটওয়ার্ক লস” হলে ল্যাগ/স্লো প্রমাণের জন্য ভিডিও দিতে হবে, আইডি-ডিভাইস অবশ্যই প্রদর্শন করতে হবে।
২|স্ক্রিনরেকর্ড করা, স্ক্রিনরেকর্ড প্রেরণ ও ‘না দেয়া বিষয়ক:
স্ক্রিনরেকর্ডে তিন ধরনের তথ্য দেখানো বাধ্যতামূলক—
রুম আইডি/ম্যাচ শেষের রেজাল্ট পেইজ/ইন ম্যাচ পেইজ/ডিসকানেকটেড পেইজ [শুধুমাত্র ম্যাচ হিস্টোরি পেইজ গ্রহণযোগ্য নয়]
নিজের “Konami User ID”
ফোন সেটিংস > এবাউট ফোন > ফোন মডেলের নাম প্রদর্শন
ম্যাচ শুরুর পূর্বে/ডিসকানেকটেড অবস্থা/ম্যাচ শেষে স্ক্রিনরেকর্ড করতে হবে। তবে একই ভিডিওতে উল্লেখিত তিন ধরনের তথ্য থাকতে হবে। খন্ড-খন্ড ভিডিওতে খন্ড খন্ড তথ্য গ্রহণযোগ্য নয়।
ম্যাচ পরবর্তী সর্বোচ্চ ‘১০মিনিটের মধ্যে’ ভিডিও সেন্ড/সেন্ডিং অবস্থার ‘মেসেঞ্জার স্ক্রিনশট’ ম্যাচডে গ্রুপে প্রেরণ করতে হবে।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভিডিও/স্ক্রিনশট প্রেরণ করতে ব্যর্থ হলে এবং ম্যাচ পরবর্তী সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে অপ্পনেন্ট দলের রেফারি/রেজিস্ট্রার যেকোনো প্লেয়ার ম্যাচ গ্রুপে “ভিডিও না দেয়া বিষয়ক” অভিযোগ জানালে রিম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫মিনিট পরে অভিযোগ গ্রহণযোগ্য নয়, রেজাল্ট কাউন্ট হবে।
নোট ১: ম্যাচ শেষে লোডিং/ব্লাক স্ক্রিন শো করলে ঐ অবস্থা থেকে ভিডিও শুরু করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করে গেইম কেটে পুনরায় গেইমে ঢুকে ইউজার আইডি এবং এবাউট ফোন থেকে ডিভাইস মডেল প্রদর্শন করতে হবে।
নোট ২: ম্যাচ রেজাল্ট পেইজ থেকে ভিডিও শুরু করা অবস্থায় যদি ম্যাচ রুমে ঢুকতে অনেক সময় লাগে তবে অপেক্ষা না করে গেইম কেটে দিতে পারবেন। পুনরায় গেইমে ঢুকে Extras অথবা স্টার্টস্ক্রিন থেকে ইউজার আইডি এবং এবাউট ফোন থেকে ডিভাইস মডেল প্রদর্শন করতে হবে। উল্লেখ্য, এক্ষেত্রে অবশ্যই ভিডিওতে ম্যাচ রেজাল্ট/ম্যাচ স্ট্যাট পেইজ থাকতে হবে।
নোট ৩: ম্যাচ শেষে অপ্পনেন্ট ম্যাচ রুম ক্লোজ করলে ম্যাচ রেজাল্ট পেইজ থেকে ভিডিও শুরু করা না থাকলে রুম ক্লোজ অবস্থা থেকে ভিডিও শুরু করতে হবে এবং গেইমের Extras অথবা স্টার্টস্ক্রিন থেকে কোনামি ইউজার আইডি এবং এবাউট ফোন থেকে ডিভাইস মডেল প্রদর্শন করতে হবে।
নোট ৪: একাধিক ভিডিও প্রেরণ করা যাবে না। প্রথমে প্রেরিত একটি ভিডিও”তে প্রয়োজনীয় সকল তথ্য থাকতে হবে।
৩|ড্র ম্যাচের ক্ষেত্রে (পূর্ণ ম্যাচ শেষে):
উভয়পক্ষ নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্ক্রিনরেকর্ড প্রদান না করলে অথবা ‘সঠিকভাবে’ স্ক্রিনরেকর্ড দিতে ব্যর্থ হলে ম্যাচ ড্র থাকবে।
একপক্ষ নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্ক্রিনরেকর্ড প্রদান না করলে অথবা ‘সঠিকভাবে’ স্ক্রিনরেকর্ড দিতে ব্যর্থ হলে এবং অপ্পনেন্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিযোগ জানালে ১ গোল বোনাস পাবে। সেক্ষেত্রে নতুনভাবে ০ মিনিট ও ০-০ স্কোর নিয়ে রিম্যাচ অনুষ্ঠিত হবে এবং ম্যাচ শেষে ১গোল যোগ করে চূড়ান্ত রেজাল্ট ধার্য্য হবে।
ড্র ম্যাচে ভিডিও না দিলে/ভুল ভিডিও দিলে হলুদ কার্ড এবং ড্র ম্যাচে কেউ ভিডিও না দিয়ে বা ভুল ভিডিও দিয়ে রিম্যাচের প্রস্তাব দিলে, লাল কার্ড ও অটো লস দেওয়া হবে। (অর্থাৎ ভিডিও না দেওয়া এবং ভিডিও ভুলকারী, সঠিক ভিডিও প্রদানকারী প্লেয়ারের বলার আগেই রিম্যাচের কথা বলে তাকে লাল কার্ড দেওয়া হবে। (পরবর্তীতে ভিডিও দিলে ভিডিও কাউন্ট হবে না)
গোল বোনাস নিয়ে অনুষ্ঠিত রিম্যাচে বোনাস গ্রহীতা পরাজিত হলে (ওভারঅল রেজাল্ট ড্র) গ্রহীতার জন্য রিম্যাচ শেষে ভিডিও দেয়ার প্রয়োজন নেই।
৪|ভিডিও বাধ্যবাধকতা ও স্কোর সমাধান:
রিম্যাচের মিনিট ও স্কোর নির্ধারণ:
পূর্ণ ম্যাচ শেষে ভিডিও ব্যর্থতার কারণে একদম নতুন করে ০ মিনিট ও ০-০ স্কোর নিয়ে রিম্যাচ অনুষ্ঠিত হবে।
ম্যাচ মিনিট বাকি থাকা অবস্থায় শুধুমাত্র যেটুকু রিম্যাচের প্রয়োজনীয় ভিডিও প্রদানে ব্যর্থ হবে শুধুমাত্র সেটুকু ম্যাচের মিনিট ও সেটুকু ম্যাচের উভয়পক্ষের স্কোর বাতিল করে পুনরায় বাকি মিনিটের রিম্যাচ অনুষ্ঠিত হবে।
উদাহরণ ১: ‘অনিক’ ৪-১ ‘রাফি’; ২০ মিনিটের সময় ‘রাফি’ ডিসকানেকটেড। বাকি মিনিট রিম্যাচ খেলার জন্য এই ২০মিনিট ও ৪-১ স্কোর সর্বদা কাউন্টেড হিসেবে বিবেচ্য হবে।
উদাহরণ ২: ২০মিনিটে ৪-১ স্কোর (‘অনিক’) লিড নিয়ে ৭৩ মিনিটের রিম্যাচ শুরু করে ৩৩ মিনিটে ১-১ স্কোর নিয়ে ‘অনিক’ ডিসকানেক্টেড হলেও ‘অনিক’ কে ভিডিও প্রমাণ দিতে হবে না। কারণ উক্ত রিম্যাচ ড্র অবস্থায় ডিসকানেকটেড হয়েছে এবং ম্যাচ মিনিট বাকি আছে। কিন্তু ৭৩ মিনিট শেষে ‘অনিক’ ১-১ স্কোর নিয়ে ডিসকানেক্টেড হলে ভিডিও প্রমাণ দিতে হবে, কারণ তখন সম্পন্ন ম্যাচের রুলস প্রয়োগ হবে। এক্ষেত্রে যদি ৭৩ মিনিট শেষে ‘রাফি’ ডিসকানেক্টেড হয় তবুও ম্যাচ সম্পন্ন ম্যাচ বিধায় ‘অনিক’ কে ভিডিও প্রমাণ দিতে হবে এবং সম্পন্ন ম্যাচের ভিডিও রুলস প্রয়োগ হবে।
যে ফেসবুক আইডি থেকে ম্যাচ খেলবে ঐ আইডি থেকে ভিডিও প্রেরণ করতে হবে। সেন্ড না হলে নির্দিষ্ট সময়ের মাঝে স্ক্রিনশট প্রমাণ দিতে হবে। প্রয়োজনে ড্রাইভে আপলোড করে ভিডিও দেয়া যাবে।
প্রয়োজনে অন্য কোনো ডিভাইস থেকে ভিডিও করা যাবে। তবে ভিডিও স্পষ্ট হতে হবে এবং একই ভিডিওতে প্রয়োজনীয় সকল তথ্য থাকতে হবে।
প্রেরণকৃত ভিডিও বিষয়ে ভিডিও প্রেরণ সময় পরবর্তী সর্বোচ্চ ২০মিনিট পর্যন্ত অভিযোগ জানানো যাবে। প্লেয়ারের ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ ডেডলাইনের পরে অভিযোগের জন্য রিম্যাচের প্রয়োজন হলে অভিযোগ পরবর্তী ১০মিনিট পর থেকে পরবর্তী ১৫মিনিট এক্টিভিটি টাইম হিসেবে ধার্য্য হবে। এক্ষেত্রে উভয় দল থেকে এক্টিভিটি টাইম শুরুর পূর্বে সাব লিমিট অনুসরণ করে সাব করার সুযোগ পাবে। অর্থাৎ, যদি রাত ১:২০ এ অভিযোগ করা হয় তবে ঐ রিম্যাচের এক্টিভিটি সময় রাত ১:৩১ থেকে ১:৪৫ পর্যন্ত বিবেচনা করা হবে।
এডিটেড ভিডিও (যেমন: ম্যাচ রেজাল্ট, ম্যাচ রুম, ইউজার আইডি বা ডিভাইস যুক্ত করা বা এডিট) প্রদান করলে অটো লস ও কমপক্ষে ৭দিন থেকে সর্বোচ্চ স্থায়ীভাবে ব্যান করা হতে পারে। এছাড়া, প্রক্সি বা কোনো অপরাধ বিষয়ে তদন্তের জন্য ভিডিও যেকোনো সময় হতে পারে।
৫|প্লেয়ার ইনফো সংক্রান্ত:
প্লেয়ারের ইউজার আইডি, ডিভাইস ও ফেসবুক লিংক পরিবর্তনের ডেডলাইন বিকাল ৪টা ৩০মিনিট। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি ও ডিভাইস পরিবর্তন করতে হবে। তবে ফিক্সার দেওয়ার সময় ইনফো কার্ডও দেয়া হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের ভিতর ইনফো চেন্জ না করে থাকলে তা পরিবর্তনের বা নতুন ইনফো কার্ড দেয়ার সুযোগ থাকবে না।
ম্যাচডে চলাকালীন ইনফো ভুল থাকলে প্লেয়ার সাব-আউট করা যাবে/রেফারিদ্বয়ের বিশেষ অনুমতি সাপেক্ষে ভিন্ন ইনফো (ইউজার আইডি, ডিভাইস বা ফেসবুক আইডি) দিয়ে ম্যাচ খেলা যাবে। কিন্তু অনুমতি ব্যতীত ভিন্ন ইনফো দিয়ে ম্যাচ সম্পন্ন করলে ১-০ অটো লস।
ম্যাচডে চলাকালীন রেজিস্ট্রার ফেসবুক আইডি সমস্যার ক্ষেত্রে ম্যাচ শুরুর পূর্বে উপর্যুক্ত প্রমাণ দিয়ে অন্য ফেসবুক আইডি দিয়ে ম্যাচ খেলা যাবে। তবে অপ্পনেন্ট প্লেয়ার/রেফারিকে প্রমাণসমতে না জানিয়ে ভিন্ন ফেসবুক আইডি দিয়ে ম্যাচ সম্পন্ন করলে অটো লস। ম্যাচডে গ্রুপে ইনফো কার্ডে উল্লেখিত ফেসবুক আইডির নাম মিল থাকা বাধ্যতামূলক নয়। তবে উল্লেখিত ফেসবুক আইডি ও ম্যাচডে গ্রুপের ফেসবুক আইডি একই হতে হবে (অর্থাৎ লিঙ্কে ঢুকলে একই ফেসবুক আইডি ওপেন হতে হবে)। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা যায় যে ফেসবুকের সিস্টেম অনুযায়ী এক আইডিতে একাধিক রকম লিঙ্ক হয়ে থাকে।
ডাটাবেজে লিপিবদ্ধ ইউজার আইডির ASAA/ASBB যদি ভুল/মিসিং হয় তবে সমস্যা নেই। কিন্তু নাম্বার অংশটুকু ১০০% মিল না হলে অটো লস। [ডাটাবেজ সিস্টেমে নাম্বারের শুরুর জিরো গুলো কেটে যেতে পারে। নাম্বারের শুরুতে এক্সট্রা জিরো থাকা/জিরো না থাকা নিয়ে সমস্যা নেই।]
ডাটাবেজে একাধিক ডিভাইস মডেল নাম/মডেল নাম্বার লিপিবদ্ধ করার সুযোগ নেই। লিপিবদ্ধ ডিভাইস ইনফোতে মডেল নাম ও মডেল নাম্বার উভয়টি থাকলে মডেল নাম্বার পায়োরিটি পাবে।
মডেল নাম্বার সার্চ দিয়ে যে ডিভাইস মডেল নাম পাওয়া যাবে প্রেরিত ভিডিও তে উক্ত ডিভাইস মিল না হলে অটো লস। যদি মডেল নাম্বার টাইপিং মিস্টেকের কারণে সার্চ দিয়ে কোনো ডিভাইস মডেল খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে মডেল নাম পায়োরিটি পাবে।
ডাটাবেজে লিপিবদ্ধ ডিভাইস ইনফোতে মডেল নাম্বার উল্লেখ না থাকলে সমস্যা নেই। লিপিবদ্ধ মডেল নাম ও প্রেরিত ভিডিও ইনফো মিল থাকলে হবে।
উল্লেখ্য, একই ডিভাইসের আলাদা ভার্সনের ক্ষেত্রে যদি আলাদা মডেল নাম থাকে (যেমন: NFC, 5G, Pro, Max, Lite, Chipset name, Launch Year ইত্যাদি) তবে আলাদা আলাদা ডিভাইস বলে বিবেচিত হবে। যদি “মডেল নাম” আলাদা না হয়ে ইনবিল্ড Chipset / অন্য যেকোনো হার্ডওয়্যার আলাদা হয় সেক্ষেত্রে একই ডিভাইস বলে গণ্য হবে।
ডিভাইসে কাস্টম রম ইনস্টল করা থাকলে ডাটাবেজ ইনফোতে অবশ্যই ডিভাইস নামের সাথে কাস্টম রম নাম উল্লেখ থাকতে হবে। যেমন: Poco X3 Pro (Lineage OS)। উল্লেখ না থাকলে/ভিন্ন রম হলে অটো লস।
প্লেয়ার/তার দলকে ম্যাচ শেষের প্রেরিত ভিডিও তথ্যের আনএডিটএবেল অপশনে উল্লেখিত তথ্য এবং ডাটাবেজ তথ্য একই ডিভাইস মডেলের প্রমাণ করতে হবে। এক্ষেত্রে গুগল সার্চ দিয়ে ট্রাস্টেড ওয়েবসাইটগুলোর (যেমন: gsmarena.com) সহযোগিতা নেয়া যাবে।
ডাটাবেজে ইনফো লিপিবদ্ধ করার পর ইনফো কার্ড চেক করে নিতে হবে। ইনফো লিপিবদ্ধ সম্পর্কিত ভুল হলে প্লেয়ার ও তার ক্লাব দায়ী থাকবে। তবে সার্ভার সমস্যার ক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত।
ম্যাচডে ইনফো কার্ড দেয়ার পর: ইনফো পরিবর্তন করলে উক্ত ম্যাচডেতে ইনফো অপরিবর্তিত থাকবে, প্লেয়ার রেজিষ্ট্রেশন করলে উক্ত প্লেয়ার ম্যাচডেতে অংশগ্রহণ করতে পারবে না। তবে কোনো প্লেয়ার আনরেজিস্টার করলেও সে খেলতে পারবে।
**ম্যাচ ডে এর দিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৮ টার মধ্যে ম্যাচ ডে গ্রুপে অফিশিয়াল ফিকচার দিবে।
১|ভিপিএন নিয়ে ম্যাচ কানেক্টিং ইস্যু / ভিপিএন নিয়ে ম্যাচ কানেক্ট না হলে নিন্মোক্ত ধাপসমূহ পূর্নাঙ্গভাবে অনুসরণ করতে হবে:
উভয় প্লেয়ার ফোনের Recent App Clear করুন। অর্থাৎ eFootball গেইম ব্যাকগ্রাউন্ডে রানিং রাখবেন না।
ভিপিএন প্লেয়ার ভিপিএন সার্ভারে কানেক্ট করুন এবং উভয় প্লেয়ার ফোনের স্ক্রিনরেকর্ডার অন করে গেইমে প্রবেশ করুন।
ভিপিএন প্লেয়ার রুম ক্রিয়েট করে একবার ম্যাচ মেকিং চেষ্টা করুন। কানেক্ট না হলে নন-ভিপিএন প্লেয়ার রুম ক্রিয়েট করে একবার ম্যাচ মেকিং চেষ্টা করুন।
যদি কানেক্ট হয় তবে স্ক্রিন রেকর্ড বন্ধ করে ম্যাচ খেলুন। যদি কানেক্ট না হয় তবে স্ক্রিন রেকর্ড বন্ধ করে উভয় প্লেয়ার ম্যাচডে গ্রুপে ভিডিও সেন্ড করুন।
ভিডিওটি উপরোক্ত ধাপ অনুযায়ী ঠিক থাকলে প্লেয়ারের ম্যাচডে সাব/সোয়াপ ডেডলাইনের মধ্যে [যদি ম্যাচডে সাব/সোয়াপ ডেডলাইনের পর ভিডিও দেয়া হয় তবে সাব/সোয়াপ ডেডলাইন ভিডিও দেয়ার পরবর্তী ১০মিনিট] ভিপিএন প্লেয়ারের বাধ্যতামূলক সাব/রুলস মেনে সোয়াপ দিতে হবে এবং প্রয়োজনে নন-ভিপিএন প্লেয়ারের সাব দেয়া যাবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে সাব দিতে ব্যর্থ হলে অটো লস। এছাড়া নন-ভিপিএন প্লেয়ার স্ক্রিন রেকর্ড দিতে অস্বীকৃতি জানালে অটো লস।
২|আচরণ ও কার্ড সংক্রান্ত (আচরণ সংক্রান্ত কার্ড ম্যাচ অফিশিয়াল/এডমিন প্রদান করবে)
মূলত ম্যাচডে গ্রুপের পরিস্থিতি অনুযায়ী/অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র সতর্কতা দেয়া, কার্ড দেয়া, কার্ড না দেয়া কিংবা কার্ডের ধরন নির্ধারিত হবে। পরিস্থিতি অনুযায়ী ইয়োলো/রেড, ইয়োলো কার্ডের পরিবর্তে রেড কার্ড দেয়া হবে কিংবা শাস্তি মওকুফ করা হবে।
কার্ড প্রদান করার ক্ষেত্রে কোনো প্রকার পূর্ব সতর্কতা জানানো হবে না।
নিজ ক্লাবের প্লেয়ারদের মধ্যে কিংবা অপ্পনেন্টের সাথে সখ্যতা বিনিময়ের কথোপকথনের ভাষাকে অনেকক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে বিবেচনা করা হবে।
প্লেয়াররা যদি অফিসিয়ালের সাথে তর্ক করে, তাহলে কার্ড বা নিষিদ্ধ করা হবে।
৩|যেসব কারণে ইয়োলো ও রেড কার্ড
ল্যাগ/স্লো প্রমাণ ব্যতীত ম্যাচ ডিসকানেকটেড হলে ইয়োলো কার্ড দেয়া যাবে।
আচরণবিধি লঙ্ঘন, সময়ানুবর্তিতার অভাব, নিয়মাবলী সম্পর্কে অসচেতনতা কিংবা অসাধুতার আশ্রয় গ্রহণ করলে হলুদ বা লাল কার্ড দেয়া হবে।
গালাগালি করা, যে কোনো কারণে খারাপ শব্দ ব্যবহার করা, অপ্পনেন্টকে ব্যক্তিগত আক্রমণ করা, অযথা হাহা রিয়াক্ট দেয়া কিংবা প্রত্যক্ষ/পরোক্ষভাবে ঝামেলা সৃষ্টি করা আচরণবিধি লঙ্ঘন বলে গন্য হবে।
ম্যাচডে গ্রুপে মেসেজ দিয়ে আনসেন্ট করা নিষেধ। সেক্ষেত্রে কার্ড প্রদান করা হতে পারে।
অফিশিয়ালের নির্দেশনা/আদেশ অমান্য করা/অসম্মান করা, অফিশিয়ালের মেসেজ/এক্টিভিটিতে হাহা রিয়্যাক্ট দেয়া, কমিটিকে অসম্মান করা আচরণবিধি লঙ্ঘন বলে গন্য হবে।
আনরেজিস্টার্ড প্লেয়ার খেলালে ক্যাপ্টেন রেড কার্ড পাবে, এবং কমিটি সিদ্ধান্ত নেবে।
ম্যাচ রেফারিদের ক্ষেত্রে: রুলস সম্পর্কে ধারণা না রেখে দায়িত্ব গ্রহণ করলে/নিজ ক্লাবের প্লেয়ারদের ম্যানটেইন করতে ব্যর্থ হলে/ম্যাচডে গ্রুপে একদম অনুপস্থিত থাকলে/ম্যাচডে সম্পন্ন না করে গ্রুপ লীভ নিলে/ম্যাচ অফিশিয়াল অনুমতি ব্যতীত রেফারি পরিবর্তন করলে হলুদ বা লাল শাস্তি প্রদান করা হবে। প্রয়োজনে ম্যাচ রেফারি দায়িত্ব পালন থেকে ব্যান করা হবে।
ইয়োলো ও রেড কার্ডের শাস্তিঃ
একই ম্যাচডেতে দুইবার ইয়োলো কার্ড পেলে রেড কার্ড।
ম্যাচ রেজাল্ট সম্পন্ন হবার আগে রেড কার্ড পেলে অটো লস। ম্যাচ রেজাল্ট সম্পন্ন হবার পর রেড কার্ড পেলে উক্ত ম্যাচ রেজাল্ট অপরিবর্তিত থাকবে।
ইয়োলো কার্ড রেজাল্ট সাবমিট থেকে পরবর্তী ১মাস পর্যন্ত কার্যকর থাকবে। উক্ত সময়ের মধ্যে পুনরায় ইয়োলো কার্ড পেলে রেড কার্ড লিপিবদ্ধ হবে।
রেড কার্ডের জন্য ৭দিন ম্যাচ খেলার সুযোগ বন্ধ থাকবে।
৪|ম্যাচ ডিসিশন বিষয়ক:
ম্যাচ রেফারি, এডমিন ও অফিশিয়ালদের যেকোনো সিদ্ধান্ত পরবর্তীতে কমিটি পরিবর্তন করতে পারবে।
কোনো ম্যাচডে রেফারি, এডমিন ও অফিশিয়ালদের যেকোনো সিদ্ধান্ত বিষয়ে ম্যাচডে শেষ হবার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে “GKEC Complaint & Fair Play Zone বক্স” মেসেঞ্জার গ্রুপে রিভিউ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ঐ ম্যাচ রেজাল্ট হোল্ড রেখে বাকি ম্যাচ সম্পন্ন করতে হবে। অভিযোগ পরবর্তী ১ থেকে সর্বোচ্চ ৭দিনের মধ্যে কমিটি থেকে বিষয়টি পুনরায় রিভিউ করে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।
পুর্নাঙ্গ নিয়মাবলি জেনে নেয়া প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য আবশ্যকীয় দায়িত্ব। কেউ দায়িত্বে অবহেলা করলে দায়ভার তার নিজের ও ক্লাবের উপর বর্তাবে এবং নিয়মাবলি সম্পর্কে ধারণা না রেখে ম্যাচ রেফারি দায়িত্ব গ্রহণ করলে শাস্তির আওতায় নেয়া হবে। টুর্নামেন্ট সর্বদা রুলস অনুযায়ী তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে।
৫|নকআউট ম্যাচ রুলস (Knockout Match Rules):
📌 প্লেয়ার রেসপন্স ডেডলাইন: রাত ১২টা পর্যন্ত।
⸻
🔹 1. VPN ও ল্যাগ সংক্রান্ত নিয়ম
• যদি VPN প্লেয়ারের কারণে ল্যাগ হয়ে ম্যাচ ডিসকানেক্ট হয় এবং ভিডিওতে ল্যাগের প্রমাণ পাওয়া যায়,
👉 VPN প্লেয়ার নতুন রুম (কোড) দিয়ে রিম্যাচ দিতে বাধ্য থাকবে।
2. ম্যাচ অসম্পূর্ণ রেখে বের হলে
• কেউ যদি ম্যাচ শেষ হওয়ার আগে বের হয়ে যায়,
👉 বাকি সময় হিসেব করে প্রতি ১৫ মিনিটের জন্য প্রতিপক্ষকে ১ গোল অ্যাওয়ার্ড করা হবে।
3 . রেড কার্ড ডিসকানেক্ট নিয়ম
• ম্যাচ চলাকালে কোনো প্লেয়ার রেড কার্ড পেলে এবং ডিসকানেক্ট হয়:
✅ রেড কার্ড পাওয়া টিমের লস শো করলে → প্রতিপক্ষ রিম্যাচে ২-০ লিড নিয়ে শুরু করবে।
✅ রেড কার্ড পাওয়া টিমের উইন শো করলে → রিম্যাচে খেলা নরমালভাবে চলবে, কোন লিড অ্যাওয়ার্ড হবে না।
⚠️ (অপশনাল) যদি প্রমাণ হয় যে প্রতিপক্ষের ল্যাগের কারণে রেড কার্ড পাওয়া প্লেয়ার ডিসকানেক্ট হয়েছে → নতুন রিম্যাচে রেড কার্ডের জন্য ১-০ লিড দেওয়া হবে।
4. ম্যাচের শেষ দিকে লীভ
• যদি স্কোর ডাউনে থেকে কেউ ম্যাচ ছেড়ে দেয়,
👉 উইন প্লেয়ার শুধু উইন স্ক্রিনশট দিলেই যথেষ্ট, ভিডিও দেওয়া প্রয়োজন নেই।
5. অভিযোগ করার সময়সীমা
• ম্যাচ গ্রুপে শেষ ভিডিও দেওয়ার পর থেকে ৪০ মিনিটের মধ্যে যেকোনো অভিযোগ করা যাবে।
• ৪০ মিনিট পার হলে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।
6. বিদ্যুৎ/কারেন্ট চলে গেলে
• কারেন্ট চলে গিয়ে ম্যাচ ডিসকানেক্ট হলে প্লেয়ারকে ১০ মিনিট সময় দেওয়া হবে পুনরায় ডেটা নিয়ে আসার জন্য।
• ১০ মিনিটের মধ্যে না আসলে → অটো লস ধরা হবে।
⚠️ ইন্টারনেট কানেকশনের সম্পূর্ণ দায়ভার প্লেয়ারের নিজের।
⚡ সতর্কবার্তা:
👉 প্রতিটি প্লেয়ারকে অবশ্যই ভিডিও/প্রমাণ রাখতে হবে যেন যেকোনো বিতর্কের ক্ষেত্রে অ্যাডমিন প্যানেল সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
👉 নিয়ম ভঙ্গ করলে বা ভুল প্রমাণ দিলে কঠোর শাস্তি দেওয়া হবে।
[শাস্তি কার্যকর সংক্রান্ত]
ম্যাচডে ক্লাব স্ট্যাট ও প্লেয়ার স্ট্যাট নিয়ে দূর্নীতি করার জন্য সর্বনিন্ম ১০ দিন ও সর্বোচ্চ ৪ মাসের ব্যান দেয়া হবে।
ম্যাচডে গ্রুপে আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্বনিন্ম ৩দিন থেকে স্থায়ীভাবে ব্যান করা হবে। প্রত্যেকটি ঘটনার জন্য কমিটি থেকে আলাদাভাবে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রক্সি অপরাধের জন্য অপরাধীকে সর্বনিম্ন ৮মাস ও সর্বোচ্চ স্থায়ীভাবে ব্যান এবং সহযোগীদের সর্বনিন্ম ২মাস থেকে স্থায়ীভাবে ব্যান করা হবে। যদি প্রক্সি কাজে ক্লাব ক্যাপ্টেন/ম্যানেজমেন্টের যোগসূত্র প্রমাণ পাওয়া যায় তবে ক্লাবকে চলমান সকল টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই করা হবে। তবে ক্লাব ম্যানেজমেন্টের অগোচরে প্রক্সি দেয়া হলে ক্লাবকে শাস্তি প্রদান করা হবে না।
সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য কারী কঠোর শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া মন্তব্য স্থান (গ্রুপ/পেইজ) নিয়ন্ত্রণকারী এডমিনিস্ট্রেট উক্ত মন্তব্য বিষয়ে দায়বদ্ধ থাকবে এবং মন্তব্যকারীর সহযোগী প্রমাণিত হলে শাস্তির আওতায় আনা হবে।
স্থায়ী ব্যানের ক্ষেত্রে GKEC আয়োজিত সকল ইভেন্টে নিষিদ্ধ থাকবে। এছাড়া আওতাধীন সকল গ্রুপ, পেইজ ও চ্যানেল থেকে ব্যান দেয়া হবে।
MATCH SETTING
Time : 8 Minutes
Conditions : Normal
Extra Time & Penalty : On
ডিসাইডার এর ক্ষেত্রে ডেডলাইন এর পর সর্বোচ্চ ৩০-৬০ মিনিট এক্সটেন্ড করা যাবে ডেডলাইন।
যেকোনো ডুয়ো বা কো-ওপ টুর্নামেন্ট ম্যাচ কার্যক্রম শুরু হওয়ার পর পার্টনার বদল সম্পূর্ন নিষিদ্ধ,
এরূপ প্রমান পাওয়া গেলে উক্ত টিমের রেজিষ্ট্রেশন ও ম্যাচ কার্যক্রম বাতিল করা হবে।
ইনফো চেন্জ করা যাবে শুধুমাত্র (গেম আইডি ও ডিভাইস) প্রতি রাউন্ড শেষে।
২|অথেনটিক টুর্নামেন্ট (Authentic Mode):
MATCH SETTING
Match Type : Authentic
Time : 6 Minutes
Conditions : Normal
Uniform Rating : On
Extra Time & Penalty : Off
Authentic Mode এ প্লেয়াররা যেকোনো ক্লাব অথবা ন্যাশনাল টিম চয়েস করে খেলতে পারবে।
ডিসাইডার এর ক্ষেত্রে ডেডলাইন এর পর সর্বোচ্চ ৩০-৬০ মিনিট এক্সটেন্ড করা যাবে ডেডলাইন।
Extra Time & Penalty Will Be On In Decider Match
(VIDEO RULES MUST) বিধিমালা ১ এ বিস্তারিত।
৩|কোওপ টুর্নামেন্ট (Co-op Mode):
To be added
* পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় কমিটি থেকে যেকোনো নিয়মাবলি সংশোধন, বিয়োজন অথবা নতুন নিয়মাবলি সংযোজন করা হতে পারে। সেক্ষেত্রে কমিটির সকল সিদ্ধান্ত মেনে নিতে সকল অংশগ্রহণকারী বাধ্য থাকিবে।
যেকোনো ইস্যুর সমাধান রুলসে না থাকলে, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত এবং তা মানতে বাধ্য থাকবে।
ম্যাচডে বিষয়ে যেকোনো বক্তব্য জানানোর জন্য ভিজিট করুন: GKEC Complaint & Fair Play Zone
যেকোনো বিষয়ে মতামত, পরামর্শ, অভিযোগ থাকলে মেসেজ দিন: GKEC Tournament Hub ফেসবুক পেইজ এ।